প্রেমিক নাকি খদ্দের।
- তন্ময় শরীফ
ভালো যে বাসো তা কিই একটু পর পর চুমু দিয়ে বুঝিয়ে দিতে হয়,
চুমু ছাড়া ভালোবাসা জমেনা?? কথায় কথায় শুধু চুমু দেও, চুমু দিতে দেও।।
যেন চুমু খাওয়ার জনম জনমের পিপাসা নিয়ে, তুমি আমায় ভালোবেসেছো??
আচ্ছা আমার ঠোঁটে যদি বিশ্রী রকমের কোন রোগ থাকতো, অথবা গাল ভর্তি ব্রণ থাকতো তবে কি আমায় ভালোবাসতে??
এভাবে এখনকার মতো করে একটু পর পর আমাকে কাছে টেনে চুমু খেয়ে খেয়ে বুঝিয়ে দিতে, যে আমার প্রতি তোমার ভালোবাসা কতটা প্রখর।
চুমু না দিতে পারার কষ্টটা ঠিক আমি বুঝিনা, তোমার মতো কেন যেন আমার অত চুমুর জন্যে অস্থির লাগেনা, চুমু দিতে না পাড়লে আমার রাগ আসেনা, মাথায় রক্ত উঠেনা, তবে কি আমি তোমায় ভালোবাসি না,, নাকি ভালোবাসাই আমি এখনো ভালো করে বুঝিনা??
আমি জানিনা, বুঝিনা কি কাকে তুমি বা তোমরা ভালোবাসা বলো??
রোজ আমাকে দেখতে আসার নাম করে, তোমার চুমিয়ে যাওয়া আমার কেমন যেনো লাগে!
বাসায় গেলে ভাবনারা চেপে ধরে, এ কার সাথে দেখা করে আসলাম আমি, সে কি সত্যি প্রেমিক ছিল??
কিন্তু কে দিবে আমার এই বাচ্চা বাচ্চা প্রশ্নের উত্তর, কে বুঝাবে আমায় প্রেমিক আর খদ্দের এর তফাৎ??
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।